লোড হচ্ছে...

ওমানের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি চলছে। এতে পাহাড়ি অঞ্চল থেকে হঠাৎ নেমে আসা পানির ঢল (ওয়াদি) এবং রাস্তায় জমে থাকা পানি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। একটু অসতর্ক হলেই ঘটতে পারে মারাত্
ওমানের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি চলছে। এতে পাহাড়ি অঞ্চল থেকে হঠাৎ নেমে আসা পানির ঢল (ওয়াদি) এবং রাস্তায় জমে থাকা পানি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। একটু অসতর্ক হলেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।  নিজের ও আশেপাশের মানুষের নিরাপত্তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুনঃ ওয়াদি এড়িয়ে চলুন অনেক সময় পানির গভীরতা কম মনে হলেও প্রবল স্রোত মুহূর্তেই গাড়ি বা মানুষ ভাসিয়ে নিতে পারে। তাই কোনো অবস্থাতেই ওয়াদি পার হওয়ার চেষ্টা করবেন না। পাহাড়ি এলাকা থেকে দূরে থাকুন বৃষ্টির সময় পাহাড় থেকে হঠাৎ পাথর গড়িয়ে পড়া বা আকস্মিক পানির ঢল নামার ঝুঁকি থাকে। সড়কে বাড়তি সতর্কতা ভেজা রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই ধীরগতিতে চালান এবং হেডলাইট ব্যবহার করুন।বিদ্যুৎ সংযোগের কাছে সতর্ক থাকুন জমে থাকা পানির মধ্যে বা আশেপাশে বৈদ্যুতিক লাইন বা খুঁটি থাকলে সেগুলো থেকে দূরে থাকুন।সরকারি আপডেট ফলো করুন ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও আবহাওয়ার আপডেট নিয়মিত দেখুন এবং তা মেনে চলুন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এর ঝুঁকিও বুঝতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই এই সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন। 
খুব ভালো সংবাদ। ধন্যবাদ শেয়ার করার জন্য।
তথ্যবহুল সংবাদ। আরও এমন সংবাদ চাই।